বেসিনের জল নামতে দেরি হচ্ছে? পরিষ্কারের সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন

বেসিনের জল নামতে দেরি হচ্ছে? পরিষ্কারের সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন

বেসিনে জল জমে থাকলে বা জল নামতে দেরি হলে প্রথমেই ড্রেনের মুখ এবং স্টপারের আশপাশের জায়গা খতিয়ে দেখা প্রয়োজন। অনেক সময় চুল বা সাবানের ময়লা জমে জলের প্রবাহ বাধাগ্রস্ত হয়। চোখে পড়ার মতো ময়লা থাকলে তা সাবধানে তুলে ফেলুন। প্রয়োজনে স্টপার খুলে ভেতর থেকে ময়লা পরিষ্কার করা যেতে পারে। তবে এই সময় ধারালো কোনো জিনিস দিয়ে খোঁচাখুঁচি করা উচিত নয়, কারণ এতে ড্রেনের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

অনেকেই সিঙ্ক জ্যাম হলে রাসায়নিক ড্রেন ক্লিনার ব্যবহার করেন, যা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ধরনের রাসায়নিক ব্যবহারের পর ড্রেন খোলার সময় তা ছিটকে চোখে বা ত্বকে লাগলে বিপদের আশঙ্কা থাকে। এছাড়া বেসিন পরিষ্কারের সময় একসঙ্গে একাধিক উপাদান ব্যবহার করা থেকে বিরত থাকুন। বিশেষ করে কোনো রাসায়নিক ক্লিনার ব্যবহারের পর তার ওপর ভিনিগার বা অন্য কোনো ঘরোয়া উপাদান ঢালা উচিত নয়।

পরিষ্কার করার পর একসঙ্গে অনেক জল না ছেড়ে অল্প জল ঢেলে দেখুন জল নামার গতি স্বাভাবিক হয়েছে কি না। উপরের স্টপার ও ড্রেন পরিষ্কার করার পরও সমস্যা না মিটলে সিঙ্কের নিচের পাইপে ময়লা জমে থাকতে পারে। তবে পাইপ পুরনো বা মরচে ধরা হলে তা জোর করে খোলার চেষ্টা করবেন না। এমন পরিস্থিতিতে কোনো ঝুঁকি না নিয়ে প্লাম্বার বা মিস্ত্রি ডেকে সমস্যার সমাধান করাই শ্রেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *