পরিবারের সঙ্গে সময় কাটাতে প্যারোলে মুক্তি অমৃতপাল সিংয়ের

পরিবারের সঙ্গে সময় কাটাতে প্যারোলে মুক্তি অমৃতপাল সিংয়ের

পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য প্যারোলে মুক্তি পেলেন অমৃতপাল সিং। আদালতের বিশেষ নির্দেশে তাকে এই সুযোগ দেওয়া হয়েছে। অমৃতপালের আইনজীবী হরজ্যোত সিং মান ও ঋতু রাজ সিং সান্ধু জানিয়েছেন, পরিবারের সঙ্গে কাটানোর জন্য তিনি নির্দিষ্টভাবে তিন ঘণ্টা সময় পাবেন। তবে ডিব্রুগড় থেকে অমৃতসরে যাতায়াতের দীর্ঘ সময় এই তিন ঘণ্টার মধ্যে গণ্য করা হবে না। অর্থাৎ, অমৃতসরে পরিবারের সামনে সশরীরে উপস্থিত হওয়ার পর থেকেই এই সময়সীমা গণনা শুরু হবে।

অমৃতপালের এই যাতায়াত ও নিরাপত্তার বিষয়টি পাঞ্জাব পুলিশ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে দেখভাল করবে। শুনানির সময় সরকারি কৌঁসুলিরা প্যারোলের তীব্র বিরোধিতা করেছিলেন। এছাড়া অমৃতপালের যাতায়াত খরচ কে বহন করবে, তা নিয়েও আদালতে বিতর্ক হয়। আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি ছিল, অমৃতপাল একজন নির্বাচিত সাংসদ, তাই নিয়ম অনুযায়ী তাঁর যাতায়াত ভাতা ও অন্যান্য খরচ সরকারের বহন করা উচিত।

সমস্ত পক্ষের যুক্তি শোনার পর আদালত কাস্টোডিয়াল প্যারোল মঞ্জুর করার সিদ্ধান্ত নেয়। তবে আদালতের বিস্তারিত আদেশ এখনও ওয়েবসাইটে আপলোড করা হয়নি। ভ্রমণ খরচ ও অন্যান্য শর্ত সংক্রান্ত চূড়ান্ত নির্দেশিকা হাতে এলেই বিষয়টি পুরোপুরি স্পষ্ট হবে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *