২৫ নভেম্বর থেকে টানা ২৫ দিন বাতিল ৯০টি ট্রেন, দক্ষিণ পূর্ব রেলে বড় রদবদল

২৫ নভেম্বর থেকে টানা ২৫ দিন বাতিল ৯০টি ট্রেন, দক্ষিণ পূর্ব রেলে বড় রদবদল

দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের ঝাড়সুগুড়া প্যাসেঞ্জার ইয়ার্ডে পুনর্গঠনের কাজের জন্য ট্রেন পরিষেবায় বড় ধরনের নিয়ন্ত্রণ আনা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ ২৫ দিন ধরে এই কাজ চলবে। এর ফলে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। এই সময়ের মধ্যে মোট ৯০টি ট্রেন বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ট্রেনগুলোর তালিকায় রয়েছে বিভিন্ন মেমু, এক্সপ্রেস এবং দূরপাল্লার ট্রেন। এর পাশাপাশি ৮টি ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ৫টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস এবং পুরী-রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলো এই পরিবর্তনের আওতায় পড়েছে।

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঝাড়সুগুড়া প্যাসেঞ্জার ইয়ার্ডের পরিকাঠামোগত উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল, ঘুরপথে চলাচল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা ট্রেনগুলোর বিস্তারিত তালিকা দক্ষিণ পূর্ব রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। যাত্রীদের ভ্রমণের আগে ট্রেনের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *