স্কুল-কলেজের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা, বারাসতে কড়া পদক্ষেপ প্রশাসনের

স্কুল-কলেজের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা, বারাসতে কড়া পদক্ষেপ প্রশাসনের

রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ১০০ মিটারের মধ্যে বিড়ি, সিগারেট, গুটখা ও খৈনির মতো তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করেছে প্রশাসন। কেন্দ্রীয় COTPA আইন অনুযায়ী এই নিয়ম কার্যকর করতে বারাসত শহরের বিভিন্ন স্কুল ও কলেজ সংলগ্ন এলাকায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা যৌথ অভিযান চালিয়েছেন। অভিযানে একাধিক দোকানে তামাকজাত পণ্য বিক্রির প্রমাণ মেলায় সংশ্লিষ্ট দোকানদারদের জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

টোবাকো কন্ট্রোল বোর্ডের আধিকারিক প্রীতি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি আইনত দণ্ডনীয়। পড়ুয়াদের মধ্যে অল্প বয়সে নেশার প্রবণতা রুখতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছেন অভিভাবকরা। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত সামগ্রীর সহজলভ্যতা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ ছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যেও।

প্রশাসন সূত্রে খবর, এই অভিযান কেবল একদিনের জন্য নয়, বরং নিয়মিত নজরদারি চালানো হবে। ভবিষ্যতে নিয়ম অমান্য করে ব্যবসা চালালে সংশ্লিষ্ট দোকান সিল করে দেওয়ার মতো কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। তামাকজাত দ্রব্য বিক্রি বা তার বিজ্ঞাপন করার অভিযোগ প্রমাণিত হলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *