শীতের আমেজের মাঝেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, কী জানাল আবহাওয়া দপ্তর?

শীতের আমেজের মাঝেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, কী জানাল আবহাওয়া দপ্তর?

উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যে শীতের আমেজ তৈরি হলেও আগামী দুদিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এবং আগামী সাতদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় শহরের তাপমাত্রা সামান্য বেড়ে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। তাপমাত্রা কিছুটা বাড়লেও সকালের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং পার্বত্য এলাকায় আগামী দুদিন হালকা কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এছাড়া কেরল ও গুজরাটেও ঘূর্ণাবর্ত তৈরির পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামী ২ ডিসেম্বর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকলেও, বর্তমানে বাংলায় এর কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। সামগ্রিকভাবে রাজ্যের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *