ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পদ খারিজ নিয়ে কুণাল ঘোষের তোপ

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পদ খারিজ নিয়ে কুণাল ঘোষের তোপ

কলকাতা হাইকোর্টের রায়ের পর বিরোধী দলনেতা মনোনয়ন সংক্রান্ত নিয়ম নিয়ে সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি স্পষ্ট জানান, যে প্রতীক থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন, সেই দল যাঁকে মনোনীত করবে তিনিই ওই পদে বসার অধিকারী। কোনো ফ্লোর বা স্লোপ টেস্টের মাধ্যমে এই পদ নির্ধারিত হয় না। কুণালের অভিযোগ, এই মৌলিক বিধি উপেক্ষা করে স্পিকারের চেয়ারকে ব্যবহার করা হয়েছে এবং দল ভাঙানোর রাজনীতি চালানো হয়েছে।

আদালতের এই রায় থেকে শিক্ষা নিয়ে স্পিকারকে আইনসম্মত ও নীতিগত পথে ফেরার আহ্বান জানিয়েছেন কুণাল ঘোষ। পাশাপাশি শোভনদেব চট্টোপাধ্যায় ও বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষীয়ান নেতাদের বঞ্চনার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন তোলেন, এত পাপ সহ্য হবে তো? এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, এই মামলাটি দীর্ঘ সময় ধরে আদালতে বিচারাধীন ছিল। সিঙ্গল বেঞ্চে স্থগিতাদেশ না মেলায় শোভনদেব চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। গত ১৮ আগস্ট ডিভিশন বেঞ্চ সাময়িকভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব পালনের অনুমতি দিলেও দ্রুত সিঙ্গল বেঞ্চকে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল। অবশেষে পুজোর ছুটির পর বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ এই রায় ঘোষণা করল, যার ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পদ খারিজ হয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *