বাংলাদেশে অব্যাহত অশান্তি: ৩৩৮ আওয়ামী লীগ কর্মী গ্রেফতার, গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাঙ্কিং

বাংলাদেশে অব্যাহত অশান্তি: ৩৩৮ আওয়ামী লীগ কর্মী গ্রেফতার, গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাঙ্কিং

বাংলাদেশে অস্থিরতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার পল্লবী ও বাড্ডা এলাকায় দু’টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকা ও কুষ্টিয়ায় বোমাবাজির পাশাপাশি চট্টগ্রামসহ দেশের ছয়টি স্থানে পুলিশ কিয়স্কে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা ও গোপালগঞ্জসহ সাতটি জেলায় পুলিশের পাশাপাশি ১০৯ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

দেশজুড়ে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের অন্তত ৩৩৮ জন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ঢাকা থেকে ৫০ জনকে আটক করা হয়েছে। উল্লেখযোগ্য গ্রেফতারের তালিকায় রয়েছেন শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেসসচিব কেএম শাখাওয়াত মুন, মাদারিপুরের প্রাক্তন জেলাশাসক ইলিয়াস হোসেন এবং সাংসদ আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফিরদৌস ডরিন।

এদিকে, গোপালগঞ্জে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ব্যাঙ্কিং সংস্থা সূত্রে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে অস্বাভাবিক মাত্রায় আর্থিক লেনদেন হয়েছে এবং গ্রেফতারি এড়াতে অনেকে সেখানে আশ্রয় নিয়ে মোবাইলের মাধ্যমে টাকা লেনদেন করছেন। এই আর্থিক প্রবাহে রাশ টানতেই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *