দিল্লিতে যুবকের রহস্যমৃত্যু, সম্পত্তির লোভে বিষ প্রয়োগের অভিযোগ পরিবারের বিরুদ্ধে

দিল্লিতে যুবকের রহস্যমৃত্যু, সম্পত্তির লোভে বিষ প্রয়োগের অভিযোগ পরিবারের বিরুদ্ধে

দিল্লির খোদা কলোনির নবনীত বিহারে বসবাসকারী রাম লখন নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের দুই স্ত্রী নীলম ও কোমল বর্মা তাঁদের শাশুড়ি কমলা দেবী এবং দুই ননদ শ্রুতি ও নর্মদার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, সম্পত্তির লোভে রাম লখনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।

কোমল বর্মার অভিযোগ, মাসখানেক আগে চিকিৎসার নাম করে শাশুড়ি ও ননদ রাম লখনকে আগ্রায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাঁর সঠিক চিকিৎসা হয়নি। গত ১৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর পরপরই শাশুড়ি ও ননদ হাসপাতাল থেকে চলে যান বলে অভিযোগ। পরে প্রতিবেশীদের সহায়তায় দেহ বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং শেষকৃত্যের জন্য আগ্রায় নিয়ে যাওয়া হয়।

মৃতের দুই স্ত্রীর দাবি, শাশুড়ি ও ননদদের উপস্থিতির অপেক্ষায় তাঁরা প্রথমে দেহ সৎকারে বাধা দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, কোমলের অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় দুই স্ত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *