চীনের মহাকাশযানে পাকিস্তানি নভোচারীদের গান, ভাইরাল ভিডিও

চীনের মহাকাশযানে পাকিস্তানি নভোচারীদের গান, ভাইরাল ভিডিও

চীনে অবস্থিত পাকিস্তানি দূতাবাস সম্প্রতি একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে, যেখানে পাকিস্তানের প্রথম নভোচারীদের মহাকাশ অভিযানের প্রস্তুতির মুহূর্ত ফুটে উঠেছে। ভিডিওটিতে জিশান আলী এবং তার দুই সতীর্থ খুররম ও হাসনাইনকে দেখা যাচ্ছে। বুধবার তারা তিয়ানগং মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করা একটি চীনা মহাকাশযানে আরোহণ করেন।

ভিডিওটির কিছু অংশ চীনের মহাকাশচারী প্রশিক্ষণ কেন্দ্রে ধারণ করা হয়েছে। এতে মহাকাশচারীদের কঠোর প্রশিক্ষণ, সাংস্কৃতিক আদান-প্রদান এবং উৎসব উদযাপনের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে। মহাকাশ অভিযানের প্রযুক্তিগত দিকগুলোর পাশাপাশি দুই দেশের বন্ধুত্বের বার্তাও এখানে প্রাধান্য পেয়েছে।

ভিডিওর একটি অংশে খুররম এবং জিশান আলিকে একটি বাগানে বসে মান্দারিন ভাষায় গান গাইতে দেখা যায়। মহাকাশ-থিমযুক্ত ভাস্কর্যের মাঝে বসে গাওয়া এই গানটি মূলত দুই দেশের বন্ধুত্ব এবং বিভিন্ন ভাষার মানুষের মধ্যে সংযোগ স্থাপনের অনুভূতির ওপর ভিত্তি করে তৈরি। এই ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চায় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *