জেলবন্দি বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের অভিযোগ

জেলবন্দি বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের অভিযোগ

ধর্ষণের অভিযোগে আগেই গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার ক্যানিং থানায় গণধর্ষণের নতুন অভিযোগ দায়ের হলো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলা বিধায়কসহ মোট আটজনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। অভিযোগকারিণীর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁকে ঘিরে ধরে মারধর করা হয় এবং পরবর্তীতে অন্যত্র নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ওই মহিলা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন বলে জানিয়েছেন।

গত ৯ নভেম্বর কলকাতা বিমানবন্দর থেকে পরেশরামকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে নগদ দুই লক্ষ টাকা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বর্তমানে তিনি জেলবন্দি রয়েছেন। পুলিশ আদালতে জানিয়েছে, বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও খুনের চেষ্টা, অস্ত্র আইনসহ মোট ৩২টি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে পঞ্চায়েত ভোটের সময় অশান্তির ঘটনায় সিআইডি তাঁকে তলব করেছিল এবং ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। বিধায়কের গ্রেফতারি নিয়ে রাজনৈতিক মহলে নানা চর্চা শুরু হয়েছে। নতুন করে গণধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশি তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *