বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে গণধর্ষণের নতুন অভিযোগ

বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এক মহিলা অভিযোগ করেছেন যে, তিনি নির্বাচনে প্রার্থী হতে চাইলে পরেশরাম ও তাঁর অনুগামীরা তাঁকে মারধর করেন। এরপর তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে ওই মহিলার দাবি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর ধর্ষণের অভিযোগে বিধায়ক পরেশরাম দাসকে কলকাতা বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল। সেই সময় তাঁর কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই অশান্তি, খুনের চেষ্টা এবং অস্ত্র আইনসহ মোট ৩২টি মামলায় তাঁর নাম জড়িয়েছে। রাজনৈতিক হিংসার ঘটনায় সিআইডি তাঁকে তলবও করেছিল।
ভবানী ভবনে হাজিরা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, তাঁর গ্রেফতারি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন যে, পরেশরাম অন্য শিবিরে থাকাকালীন পুলিশ কেন পদক্ষেপ করেনি। অন্যদিকে, গ্রেফতারির পর পরেশরাম দাবি করেছেন যে, ঠিক কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, তা তিনি জানেন না।