থ্যাঙ্কসগিভিং ডে-র টার্কির নামকরণ নিয়ে সমাজমাধ্যমে ট্রোলড ট্রাম্প প্রশাসন

থ্যাঙ্কসগিভিং ডে-র টার্কির নামকরণ নিয়ে সমাজমাধ্যমে ট্রোলড ট্রাম্প প্রশাসন

আমেরিকায় প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং ডে পালিত হয়। এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলো টার্কি পাখি। চলতি বছর ২৬ নভেম্বর এই দিবস পালিত হবে। হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে যে দুটি টার্কি রাখা হবে, তাদের নামকরণের জন্য সাধারণ মানুষের কাছে পরামর্শ চেয়েছিল ট্রাম্প প্রশাসন। প্রশাসনের তরফে ‘কমান্ডার ও চিফ’, ‘ফ্রিডম ও ফেদার্স’ এবং ‘হানি ও হ্যাম’—এই তিনটি বিকল্প দেওয়া হয়েছিল।

তবে হোয়াইট হাউসের এই উদ্যোগের পরেই সমাজমাধ্যমে শুরু হয় মশকরার বন্যা। নেটিজেনরা বিভিন্ন বিতর্কিত ঘটনার সূত্র ধরে টার্কি দুটির নাম প্রস্তাব করতে থাকেন। জেফ্রি এপস্টিন ফাইল সংক্রান্ত কেলেঙ্কারি থেকে শুরু করে মেলানিয়া ট্রাম্প ও ন্যাটালি হার্পের প্রসঙ্গ টেনেও নানা ব্যঙ্গাত্মক নাম উঠে আসে। এছাড়া এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের নাম নিয়েও অনেকে মশকরা করেন। কেউ কেউ আবার ‘ল্যাম অ্যান্ড ডাক’ বা ‘পিট অ্যান্ড জেডি’ নাম রাখার পরামর্শ দেন।

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প প্রশাসনকে অস্বস্তিতে ফেলে এমন অনেক নামই প্রস্তাব করা হয়। তবে সমস্ত জল্পনা ও ব্যঙ্গাত্মক পরামর্শের শেষে হোয়াইট হাউসের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, এ বছরের থ্যাঙ্কসগিভিং ডে-র জন্য নির্বাচিত টার্কি দুটির নাম রাখা হয়েছে ‘ফ্রিডম ও ফেদার্স’। রবিবার এই নামকরণের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর মঙ্গলবার চূড়ান্ত নাম ঘোষণা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *