ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ার সহজ উপায়

ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ার সহজ উপায়

হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ পাঠিয়ে তা ডিলিট করে দিলে অনেক সময় তা পড়ার কৌতূহল তৈরি হয়। অ্যান্ড্রয়েড ফোনের একটি গোপন ফিচার ‘নোটিফিকেশন হিস্ট্রি’ ব্যবহার করে সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব। এই ফিচারের মাধ্যমে ফোনে আসা সমস্ত নোটিফিকেশন সংরক্ষিত থাকে, ফলে প্রেরক মেসেজ মুছে দিলেও তা হিস্ট্রি থেকে পড়ে নেওয়া যায়।

স্যামসাং ফোনের ক্ষেত্রে ফোনের সেটিংসে গিয়ে নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর অ্যাডভান্স সেটিংস থেকে নোটিফিকেশন হিস্ট্রি অপশনটি চালু করতে হবে। অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে সেটিংসের নোটিফিকেশন মেনু থেকে ম্যানেজ সেকশনে গিয়ে এই ফিচারটি অন করা সম্ভব। তবে মনে রাখতে হবে, এই সেটিংস আগে থেকে চালু থাকলে তবেই মেসেজ দেখা যাবে।

এই পদ্ধতিটি কার্যকর হওয়ার জন্য মেসেজ আসার সময় ফোনে ইন্টারনেট সংযোগ থাকা জরুরি এবং নোটিফিকেশনে মেসেজটি প্রদর্শিত হতে হবে। এছাড়া খুব বড় মেসেজ, ছবি বা ভিডিওর ক্ষেত্রে সম্পূর্ণ কনটেন্ট নোটিফিকেশন হিস্ট্রিতে নাও দেখা যেতে পারে। আগে থেকে এই ফিচারটি সক্রিয় না থাকলে পুরনো ডিলিট করা মেসেজ উদ্ধার করা সম্ভব নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *