বিসলেরির জলের নমুনায় ক্ষতিকর রাসায়নিক, আইনি পদক্ষেপের পথে এফএসএসএআই

বিসলেরির জলের নমুনায় ক্ষতিকর রাসায়নিক, আইনি পদক্ষেপের পথে এফএসএসএআই

প্যাকেজড পানীয় জলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশের অন্যতম পরিচিত ব্র্যান্ড বিসলেরির জলের নমুনায় ক্যান্সার সৃষ্টির সম্ভাবনাযুক্ত রাসায়নিক উপাদানের উপস্থিতি পাওয়ার অভিযোগ উঠেছে। ভারতের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা এফএসএসএআই-এর পরীক্ষায় এই তথ্য উঠে আসার পর বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দেওয়া হয়েছে।

নিয়ম মেনে বিসলেরির কারখানা থেকে সংগৃহীত জলের নমুনার প্রাথমিক পরীক্ষায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া যায়। ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট অনুযায়ী ওই নমুনাকে পান করার অনুপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। সংস্থার আপিলের ভিত্তিতে নমুনাটি রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হলে সেখানেও পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন বা পিএএইচএস-এর উপস্থিতি ধরা পড়ে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে এই ধরনের ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে থাকলে মানবদেহে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। নিত্যপ্রয়োজনীয় পানীয় জলে এমন উপাদানের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়িয়েছে। তবে বিসলেরির একটি নির্দিষ্ট নমুনা পরীক্ষায় অনিরাপদ ঘোষিত হয়েছে বলে জানা গেছে। কোন উৎপাদন কেন্দ্র বা কোন ব্যাচের নমুনা পরীক্ষা করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *