বাইকের ধাক্কায় প্রয়াত বিজেপি নেতা চিত্তরঞ্জন মণ্ডল

বাইকের ধাক্কায় প্রয়াত বিজেপি নেতা চিত্তরঞ্জন মণ্ডল

বাইকের ধাক্কায় গুরুতর আহত বিজেপি নেতা চিত্তরঞ্জন মণ্ডলের মৃত্যু হয়েছে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার রাতে তার মরদেহ অশোকনগরে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এলাকায়। হাবরা শ্রীচৈতন্য কলেজে সরকারি কর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি। কলেজের পক্ষ থেকেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

চিত্তরঞ্জন মণ্ডলের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল বামপন্থী ছাত্র সংগঠনের হাত ধরে। বামেদের টিকিটে তিনি অশোকনগর কল্যাণগড় পুরসভায় তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ২০২১ সালে তিনি দলবদল করে বিজেপিতে যোগ দেন। মৃত্যুর সময় তিনি বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

এলাকার সাংগঠনিক কাজের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও তাকে সক্রিয় দেখা যেত। বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতে তিনি সর্বদা তৎপর ছিলেন। রবিবার অশোকনগর চৌরঙ্গী মোড় এলাকায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ ভিড় করেন। রাতে হাবড়া মুক্তি ধাম শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *