ভারতের ভাষাগত বৈচিত্র্যে মুগ্ধ পুতিন, মোদীর সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা জানালেন রুশ প্রেসিডেন্ট

ভারতের ভাষাগত বৈচিত্র্যে মুগ্ধ পুতিন, মোদীর সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা জানালেন রুশ প্রেসিডেন্ট

ভারতের ভাষাগত বৈচিত্র্য ও প্রাচীন সভ্যতা নিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ভারতের বিষয়ে যত বেশি জানছেন, ততই তিনি বিস্মিত হচ্ছেন। বিশেষ করে দেড়শো কোটির দেশে সরকারি ভাষার বাইরেও বিপুল সংখ্যক মানুষের নিজস্ব ভাষায় কথা বলার বিষয়টি তাকে অবাক করেছে।

পুতিন জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথোপকথনের সময় তিনি ভারতের সরকারি ভাষাভাষী মানুষের সংখ্যা সম্পর্কে জানতে চেয়েছিলেন। মোদী তাকে জানান, দেশের প্রায় ৬০ কোটি মানুষ সরকারি ভাষায় কথা বলেন। দেড়শো কোটির জনসংখ্যার নিরিখে এই সংখ্যাটি মোট জনসংখ্যার মাত্র এক-তৃতীয়াংশ। বাকি দুই-তৃতীয়াংশ মানুষ নিজেদের আঞ্চলিক ভাষায় কথা বলেন, যা শুনে পুতিন বিস্ময় প্রকাশ করেন।

উল্লেখ্য, ভারতে কোনো রাষ্ট্রভাষা নেই, তবে হিন্দি ও ইংরেজি সরকারি ভাষার মর্যাদা পায়। এছাড়া ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে বাংলা, তামিল, তেলুগু, গুজরাতিসহ মোট ২২টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর আগেও ‘ভালদাই ডিসকাশন ক্লাব’-এ বক্তব্য রাখার সময় পুতিন ভারতকে অনন্য, বৈচিত্র্যময় এবং ঐক্যবদ্ধ দেশ হিসেবে বর্ণনা করেছিলেন। ভারতের এই বিশালতা ও ভাষাগত বৈচিত্র্য বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *