সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ নিশ্চিত করতে কড়া নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ নিশ্চিত করতে কড়া নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের আর বাইরে থেকে ওষুধ বা চিকিৎসার সামগ্রী কিনতে হবে না। এই মর্মে রাজ্য স্বাস্থ্য দপ্তর একটি কড়া নির্দেশিকা জারি করেছে। ২১ নভেম্বর মেডিক্যাল এডুকেশন ডিরেক্টরেটের তরফে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি, সুপারিনটেনডেন্ট এবং অন্যান্য হাসপাতাল কর্তৃপক্ষকে এই নির্দেশ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, চিকিৎসকদের হাসপাতালের নির্দিষ্ট প্রেসক্রিপশন প্যাডেই ওষুধ লিখতে হবে। প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম বড় অক্ষরে, পদবি, রেজিস্ট্রেশন নম্বর এবং সই থাকা বাধ্যতামূলক। যদি কোনো ওষুধ বা চিকিৎসার সামগ্রী হাসপাতালের তালিকায় না থাকে, তবে সেই প্রেসক্রিপশন এমএসভিপি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। এরপর হাসপাতাল প্রশাসনই স্থানীয় বাজার থেকে সেই ওষুধ বা সামগ্রী কিনে রোগীকে বিনামূল্যে সরবরাহ করবে। কোনোভাবেই রোগী বা তাঁর পরিবারকে বাইরে থেকে ওষুধ কেনার নির্দেশ দেওয়া যাবে না।

হাসপাতালে কোনো কারণে প্রয়োজনীয় ওষুধ বা চিকিৎসার সামগ্রী মজুত না থাকলেও তা দ্রুত সংগ্রহের দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের ওপরই ন্যস্ত করা হয়েছে। এক্ষেত্রে এফপিএমএস-এর মাধ্যমে কেনাকাটার জন্য স্বাস্থ্য দপ্তরের পূর্ববর্তী নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে। এই নতুন নির্দেশের ফলে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা আরও সুনিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *