প্রেমিকাকে আইফোন উপহার দিতে এটিএম লুটের চেষ্টা, ময়নাগুড়িতে ধৃত যুবক

প্রেমিকাকে আইফোন উপহার দিতে এটিএম লুটের চেষ্টা, ময়নাগুড়িতে ধৃত যুবক

জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্রেমিকাকে আইফোন উপহার দেওয়ার জন্য এটিএম লুটের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মলয় সেন, তার বাড়ি ময়নাগুড়ির সেনপাড়ায়। স্থানীয় একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার চেষ্টা করার সময় অ্যালার্ম বেজে ওঠায় সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে এবং এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত যে পোশাক পরে চুরি করতে এসেছিল, সেই পোশাকের সূত্র ধরেই পুলিশ তাকে শনাক্ত করে এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার করে।

পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার করেছে যে, তার প্রেমিকার আইফোন কেনার ইচ্ছা ছিল। সেই শখ পূরণ করতেই সে এটিএম লুটের পরিকল্পনা করেছিল। কিন্তু অ্যালার্ম বেজে ওঠায় সে ভয় পেয়ে পালিয়ে যায়। শেষ পর্যন্ত গা ঢাকা দিয়েও পুলিশের হাত থেকে রেহাই পায়নি ওই যুবক। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত চালাচ্ছে ময়নাগুড়ি থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *