সোনা কেনা নিয়ে সংযমী হওয়ার আবেদনেই দাম কমেছে, দাবি প্রধানমন্ত্রীর

সোনা কেনা নিয়ে সংযমী হওয়ার আবেদনেই দাম কমেছে, দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌতে আয়োজিত এক সভায় দাবি করেছেন যে, গত বছর তাঁর আহ্বানে সাড়া দিয়ে দেশবাসী সোনা কেনা কমিয়ে দেওয়ায় দেশে সোনার দাম কমেছে। ১৯৬৫ সালে খাদ্য সঙ্কটের সময় লাল বাহাদুর শাস্ত্রীর আহ্বানে দেশবাসীর সাড়া দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের স্বার্থে সাধারণ মানুষ তাঁর অনুরোধ মেনে সোনা কেনা থেকে বিরত থেকেছেন। মোদীর দাবি, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের অনেক টাকা সাশ্রয় হয়েছে এবং তাঁরা এখন তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন।

একই সভায় প্রধানমন্ত্রী ভারতের দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকদের বিশ্বজুড়ে ক্রমবর্ধমান চাহিদার কথা তুলে ধরেন। তিনি জানান, সৌদি আরব, দুবাই, আবু ধাবি, কাতার ও কুয়েতের মতো দেশগুলোর রাজপরিবারের সদস্যরা তাঁর কাছে ভারতের দক্ষ কর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন। তাঁদের মতে, ওই দেশগুলোকে আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে ভারতীয় কর্মীদের অবদান অপরিসীম।

অনুষ্ঠানে দেশের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট-এর ৫২ জন ন্যাশনাল টপারকে পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রী তাঁদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে বিশ্বজুড়ে দক্ষ কর্মীদের চাহিদা আরও বাড়বে। তিনি তরুণদের নিজেদের দক্ষতার ওপর আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে জানান, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দক্ষ কর্মীদের কদর বহুগুণ বৃদ্ধি পাবে এবং তাঁদের কাজের সুযোগের অভাব হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *