কেরালার প্লাইউড কারখানায় মেশিনে পিষে মৃত্যু চার বছরের শিশুর, বন্ধ কারখানা

কেরালার প্লাইউড কারখানায় মেশিনে পিষে মৃত্যু চার বছরের শিশুর, বন্ধ কারখানা

কেরালার এরনাকুলাম জেলার পেরুম্বাভুরের মুডিক্কাল এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১৯ নভেম্বর ‘অ্যামাজন প্লাইউডস’ নামক কারখানায় এই ঘটনাটি ঘটে। মৃত শিশুটি ওই কারখানায় কর্মরত অসমের এক পরিযায়ী শ্রমিক জামালের ছেলে। জানা গিয়েছে, কাজের জায়গায় বাবা-মায়ের সঙ্গে থাকাকালীন প্লাইউড শুকানোর ড্রায়ার মেশিনের চলন্ত রোলারের মাঝে আটকে গিয়ে শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পেরুম্বাভুর তালুক হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লারস দপ্তরের ডিরেক্টর সুরজ কৃষ্ণার নেতৃত্বে একটি দল কারখানাটি পরিদর্শন করে চরম গাফিলতির প্রমাণ পেয়েছে। তদন্তে উঠে এসেছে, কারখানায় যথাযথ সুরক্ষাবিধি মানা হতো না এবং ড্রায়ার মেশিনের রোলারে নিরাপত্তার অভাব ছিল। এছাড়া, ২০ জন শ্রমিকের লাইসেন্স থাকা সত্ত্বেও ঘটনার দিন সেখানে ৭০ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গিয়েছে।

পরিদর্শনের সময় আরও দেখা যায়, শিল্পাঞ্চলে পরিযায়ী শ্রমিকদের সন্তানদের জন্য তৈরি ডে-কেয়ার সেন্টার বা ক্রেশ দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। পরিকাঠামোর অভাবে অভিভাবকরা বাধ্য হয়েই শিশুদের কর্মস্থলে নিয়ে আসতে বাধ্য হন। এই পরিস্থিতির প্রেক্ষিতে ডিরেক্টর সুরজ কৃষ্ণা নির্দেশ দিয়েছেন যে, ক্রেশ পরিষেবা পুনরায় চালু না হওয়া পর্যন্ত ওই কারখানার সমস্ত কাজকর্ম স্থগিত থাকবে। পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *