মার্কিন নৌবাহিনীর জাহাজ মেরামতের জন্য কাটুপল্লি শিপইয়ার্ডে, ভারতের কৌশলগত গুরুত্ব বৃদ্ধি

মার্কিন নৌবাহিনীর জাহাজ মেরামতের জন্য কাটুপল্লি শিপইয়ার্ডে, ভারতের কৌশলগত গুরুত্ব বৃদ্ধি

মার্কিন নৌবাহিনীর ‘মিলিটারি সিলফট কমান্ড’-এর অন্তর্ভুক্ত জাহাজ ‘ইউএসএনএস ওয়ালি শিরা’ মেরামতের জন্য ভারতের কাটুপল্লি শিপইয়ার্ডে এসে পৌঁছেছে। গত ২০ নভেম্বর জাহাজটি ভারতে পৌঁছায়। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ‘মাস্টার শিপ রিপেয়ার এগ্রিমেন্ট’-এর আওতায় এই মেরামতকাজ সম্পন্ন হবে। এটি পঞ্চমবারের মতো মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ ভারতের এই শিপইয়ার্ডে মেরামতের জন্য এল।

এই সফরের একটি বিশেষ দিক হলো, সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) কার্যকর হওয়ার পর এটিই প্রথম মার্কিন জাহাজ যা মেরামতের জন্য ভারতে এসেছে। বিদেশ, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ে তৈরি এই নতুন এসওপি জাহাজটির নাবিক ও কর্মীদের আগমন ও প্রস্থানের প্রক্রিয়াকে আরও সহজ করেছে। ২০২২ সালের আগস্ট মাসে প্রথমবার মার্কিন জাহাজ মেরামতের মাধ্যমে এই সহযোগিতার সূচনা হয়েছিল।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারত যে জাহাজ মেরামতের একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠছে, মার্কিন নৌবাহিনীর এই নিয়মিত আগমন তারই প্রতিফলন। ভারতের ভৌগোলিক অবস্থান, আধুনিক শিপইয়ার্ড পরিকাঠামো এবং দক্ষ কারিগরি জনশক্তি আন্তর্জাতিক নৌযানগুলোর রক্ষণাবেক্ষণের জন্য ভারতকে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে তুলে ধরছে। এই উদ্যোগ ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান সামুদ্রিক সহযোগিতাকে আরও শক্তিশালী করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *