প্রয়াত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী

প্রয়াত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী প্রয়াত হয়েছেন। পৌরি গাড়ওয়ালের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন ছেলে মহেন্দ্র। লখনউয়ে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় মায়ের প্রয়াণের খবর পান যোগী আদিত্যনাথ।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শনিবার হরিদ্বারে সাবিত্রী দেবীর শেষকৃত্য সম্পন্ন হবে। পরিকল্পনা অনুযায়ী সেখানেই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিং বিষ্ট বন বিভাগের কর্মী ছিলেন, যিনি ২০২০ সালের ২০ এপ্রিল মারা যান। যোগী আদিত্যনাথরা চার ভাই ও তিন বোন, যার মধ্যে তিনি দ্বিতীয় সন্তান।

সাবিত্রী দেবীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোশ্যাল মিডিয়ায় তিনি এই মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। শোকসন্তপ্ত যোগী আদিত্যনাথ এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *