রাজস্থান পঞ্চায়েত ভোটে বড় জয় কংগ্রেসের, মুখ্যমন্ত্রীর ঘাঁটিতেও হার বিজেপির

রাজস্থান পঞ্চায়েত ভোটে বড় জয় কংগ্রেসের, মুখ্যমন্ত্রীর ঘাঁটিতেও হার বিজেপির

রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে বড়সড় ধাক্কা খেল শাসকদল বিজেপি। ৩৭টি জেলা পরিষদের মধ্যে ২৫টিতে জয়ী হয়েছে কংগ্রেস, যেখানে বিজেপির দখলে গিয়েছে মাত্র ৮টি আসন। বাকি তিনটি আসন গিয়েছে নির্দল ও অন্যান্য ছোট দলের ঝুলিতে। গ্রামীণ এলাকার এই ভোটে কংগ্রেসের এই সাফল্য রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

পঞ্চায়েত সমিতির নির্বাচনেও কংগ্রেসের দাপট অব্যাহত। মোট ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে কংগ্রেস জয় পেয়েছে ২১৩টিতে, সেখানে বিজেপি জিতেছে ৮৫টিতে। এছাড়া ৫৪টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। মেওয়াড়, মারওয়াড়, জয়পুর, জোধপুর ও বিকানেরের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলিতে কংগ্রেসের জয় বিজেপির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্বাচনী এলাকা সাঙ্গানেরের পঞ্চায়েত সমিতিতেও জয় পেয়েছে কংগ্রেস।

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুন রাম মেঘবাল এবং ভূপেন্দ্র যাদবের মতো হেভিওয়েট নেতাদের নির্বাচনী এলাকাতেও বিজেপির পরাজয় হয়েছে। এছাড়া রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ঝাবর সিং খররার পরিবারের সদস্যরাও নির্বাচনে পরাজিত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিলি জাতি, জাট ও গুর্জর ভোটব্যাঙ্ক ধরে রাখার পাশাপাশি বিজেপির রাজপুত ভোটব্যাঙ্কেও কংগ্রেস থাবা বসাতে সক্ষম হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *