মেয়ের বিয়ের ঋণের দায়ে হাতছাড়া হওয়া জমি ৩০ বছর পর ফিরে পেলেন লাতুরের বৃদ্ধা

মেয়ের বিয়ের ঋণের দায়ে হাতছাড়া হওয়া জমি ৩০ বছর পর ফিরে পেলেন লাতুরের বৃদ্ধা

মেয়ের বিয়ের খরচ মেটানোর জন্য ২৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন লাতুরের বাসিন্দা মুণ্ডুবাই দাভরে। সেই ঋণের বিনিময়ে তিনি নিজের সাড়ে চার একর জমি এক মহাজনের কাছে বন্ধক রেখেছিলেন। অভিযোগ, ফসল ভাগাভাগির প্রতিশ্রুতি দিয়ে জমিটি দখল করার পর মহাজন ভুয়ো সাক্ষী ব্যবহার করে তা নিজের নামে লিখিয়ে নেন। পরবর্তীতে জমি ফেরত পেতে চাইলে মহাজন দাবি করেন যে সুদ-আসল মিলিয়ে বকেয়ার পরিমাণ ১০ লক্ষ টাকায় দাঁড়িয়েছে, যা পরিশোধ করা মুণ্ডুবাইয়ের পক্ষে অসম্ভব ছিল।

দীর্ঘদিন জমি হাতছাড়া থাকার পর পরিবারের সদস্যদের সহায়তায় মুণ্ডুবাই জেলা প্রশাসনের দ্বারস্থ হন। প্রশাসনের হস্তক্ষেপে পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়। শেলগাঁওয়ের সার্কেল অফিসার মহেশ হিপ্পার্গে জানান, ১৯৯৫ সালে ঋণের বিপরীতে একটি বিক্রয় দলিল সম্পাদন করা হয়েছিল বলে অভিযোগ ছিল। লাতুরের জেলাশাসক ভরত বাস্তওয়াডের নির্দেশ এবং তহসিলদারের অনুমোদনের পর জমির রেকর্ড সংশোধন করা হয় এবং মুণ্ডুবাইকে প্রকৃত মালিক হিসেবে নথিভুক্ত করা হয়।

প্রশাসনের তৎপরতায় বিনা খরচেই নিজের পৈতৃক সম্পত্তি ফিরে পেয়েছেন ওই বৃদ্ধা। রাজ্যপাল নিজে তাঁর হাতে জমির মালিকানার নথি তুলে দিয়েছেন। তিন দশক পর জমি ফিরে পেয়ে মুণ্ডুবাই জেলাশাসক, পুলিশ সুপার অমল তাম্বে এবং স্থানীয় তহসিলদারকে ধন্যবাদ জানিয়েছেন। আইনি লড়াইয়ে জয়ী হয়ে নিজের চাষের জমি ফিরে পাওয়ায় স্বস্তিতে ওই পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *