দেশে ফিরতে মরিয়া শেখ হাসিনা, বাংলাদেশ সরকারকে দ্বিতীয়বার চিঠি

দেশে ফিরতে মরিয়া শেখ হাসিনা, বাংলাদেশ সরকারকে দ্বিতীয়বার চিঠি

বাংলাদেশে ফেরার অনুমতি চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্বিতীয়বার চিঠি পাঠালেন শেখ হাসিনা। গত ৯ নভেম্বর নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে প্রথম চিঠি পাঠানো হলেও ঢাকা থেকে এখনও কোনো সরকারি জবাব মেলেনি। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বিষয়টি বিবেচনার আর্জি জানিয়ে দ্বিতীয়বার যোগাযোগ করেছেন তিনি। নতুন পাসপোর্ট এবং এনআইসি পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

ব্রিটেনের আইনজীবী স্টিভেন পাওয়েল্‌সের মাধ্যমে ঢাকার সঙ্গে যোগাযোগ রাখছেন হাসিনা। প্রথম চিঠির পর ঢাকা তাঁর আইনজীবীর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল, যার প্রেক্ষিতে দ্বিতীয় চিঠির সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করা হয়েছে। ২০২৪ সালের অগস্টে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকার তাঁর পাসপোর্ট বাতিল করায় দেশে ফেরার জন্য নতুন নথিপত্রের প্রয়োজন হয়ে পড়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারক মহম্মদ আমিনুল ইসলামের মতে, আপিলের সময়সীমা পেরিয়ে যাওয়ায় সাজা কার্যকর করা ছাড়া বিকল্প নেই। তবে গ্রেফতারি বা মৃত্যুদণ্ডের আশঙ্কা সত্ত্বেও হাসিনা দেশে ফেরার সিদ্ধান্তে অনড়। তিনি জানিয়েছেন, যে কোনো মূল্যে নিজের দেশেই ফিরতে চান এবং প্রয়োজনে দেশের মাটিতেই মৃত্যুবরণ করতে প্রস্তুত। যদিও ঢাকার পক্ষ থেকে এখনও পাসপোর্ট দেওয়ার বিষয়ে কোনো ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *