নভেম্বরের শেষে ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক আওয়ামী লিগের

নভেম্বরের শেষে ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক আওয়ামী লিগের

আওয়ামী লিগ আনুষ্ঠানিকভাবে ১৪ নভেম্বর থেকে আন্দোলনের ঘোষণা দিলেও, বাংলাদেশ পুলিশের দাবি অনুযায়ী ৭ নভেম্বর থেকে ধারাবাহিকভাবে হিংসাত্মক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারও ১৬টি জেলায় হিংসাত্মক পরিস্থিতি অব্যাহত ছিল।

বৃহস্পতিবার থেকে বিএনপিও আওয়ামী লিগের বিরুদ্ধে পাল্টা পথে নেমেছে। এদিন একাধিক আওয়ামী লিগ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবারের কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করে সন্ধ্যায় কলকাতায় দলের নেতৃত্ব পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা করেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নভেম্বর মাস জুড়ে দল রাজপথে সক্রিয় থাকবে।

মিছিল ও বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি ২৯ ও ৩০ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার লকডাউন পালনের ডাক দিয়েছে আওয়ামী লিগ। আগামী ১ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে দলটির অন্দরে প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বরেও ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেই সংক্রান্ত কর্মসূচি মাস শেষে ঘোষণা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *