রোহিঙ্গা গণহত্যায় মায়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক আদালত, প্রতিক্রিয়া শেখ হাসিনার

রোহিঙ্গা গণহত্যায় মায়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক আদালত, প্রতিক্রিয়া শেখ হাসিনার

গাম্বিয়া বনাম মায়ানমার মামলায় আন্তর্জাতিক আদালতের (আইসিজে) রায়ে রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার জন্য মায়ানমারকে দায়ী করা হয়েছে। এই রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে এই রায় কার্যকর করার ক্ষেত্রে মায়ানমারকে বাধ্য করার আহ্বান জানিয়েছেন।

নিজের শাসনামলের কথা স্মরণ করে শেখ হাসিনা জানান, ২০১৭ সালে মায়ানমারের হামলার মুখে পালিয়ে আসা প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে তিনি আশ্রয় দিয়েছিলেন। তিনি জানান, তার নির্দেশেই অধ্যাপক পায়াম আখাওয়ানকে আইনি পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয় এবং বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) উত্থাপন করা হয়। যার ফলে ২০২৪ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া ওআইসি-র মাধ্যমে গাম্বিয়াকে আইনি লড়াইয়ে কূটনৈতিক ও আর্থিক সহায়তা প্রদানে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন।

শরণার্থী শিবিরগুলোতে সাক্ষীদের সাক্ষাৎকার গ্রহণ ও প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে তিনি একে দেশের জন্য গর্বের মুহূর্ত বলে বর্ণনা করেছেন। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, একসময় নেতৃত্বের অবস্থানে থাকা বাংলাদেশ বর্তমানে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *