কানাডায় অগ্নিদগ্ধ গাড়ির ভেতর থেকে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত তরুণের দেহ, খুনের আশঙ্কা

কানাডায় অগ্নিদগ্ধ গাড়ির ভেতর থেকে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত তরুণের দেহ, খুনের আশঙ্কা

কানাডার সারে নিবাসী ২৫ বছর বয়সী তুষার শর্মা নামে এক ভারতীয় বংশোদ্ভূত তরুণের দেহ উদ্ধার হয়েছে। গত ২৯ অক্টোবর স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ ল্যাংলের রলিনসন ক্রেসেন্ট এলাকায় একটি জ্বলন্ত গাড়ি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর গাড়ির ভেতর থেকে ওই তরুণের ঝলসে যাওয়া দেহ উদ্ধার করা হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে কানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমকে বিষয়টি জানানো হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত খুনের ঘটনা হতে পারে। মৃত্যুর কারণ ও নেপথ্যের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

তদন্তকারীরা আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন এবং মৃত্যুর আগে তুষার কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তা জানার চেষ্টা করছেন। এছাড়া তুষারের ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহের কাজ চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *