শেনজেনে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের বৈঠক: বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

শেনজেনে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের বৈঠক: বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

চিনের শেনজেনে আয়োজিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা এপেক শীর্ষসম্মেলনের পার্শ্ববৈঠকে এক টেবিলে বসেছেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং। চিনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বশান্তি রক্ষা এবং বড় শক্তিগুলোর মধ্যে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে তিন নেতা মতবিনিময় করবেন। ১৯৪৫ সালের ঐতিহাসিক ইয়াল্টা সম্মেলনের সঙ্গে এই বৈঠকের তুলনা টানছেন অনেকে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বের মানচিত্র ও প্রভাব বলয় নির্ধারিত হয়েছিল।

কূটনৈতিক মহলের মতে, এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘গ্রেট পাওয়ার পলিসি’। ট্রাম্প বিশ্বরাজনীতিকে ব্যবসায়িক চুক্তির নিরিখে দেখেন, পুতিন ইউক্রেনসহ প্রাক্তন সোভিয়েত এলাকাকে রাশিয়ার প্রভাব বলয় হিসেবে গণ্য করেন এবং জিনপিং আমেরিকা-নির্ভর বিশ্বব্যবস্থার পরিবর্তন চান। তিন নেতার স্বার্থ ভিন্ন হলেও, ছোট দেশগুলোর ভবিষ্যৎ নির্ধারণে বড় শক্তিগুলোর একচ্ছত্র আধিপত্যের বিষয়ে তাদের মধ্যে এক ধরনের ঐক্যমত লক্ষ্য করা যাচ্ছে।

বৈঠকে ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু, দক্ষিণ চিন সাগরে আধিপত্য এবং বাণিজ্য রুট নিয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরমাণু অস্ত্রের প্রসার রোধ নিয়েও আলোচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও ইয়াল্টা সম্মেলনের সঙ্গে এর প্রেক্ষাপট ভিন্ন, তবুও বিশ্বের তিন শক্তিশালী নেতার এই উপস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *