শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন মোকাবিলায় একজোট হওয়ার পথে বিএনপি ও জামায়াত

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন মোকাবিলায় একজোট হওয়ার পথে বিএনপি ও জামায়াত

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে। এই প্রেক্ষাপটে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধী দলনেতা শফিকুর রহমানের একান্তে বৈঠক রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নিজেই বিরোধী দলনেতাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। এই বৈঠকের পর থেকেই বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নতুন করে সমীকরণ তৈরির ইঙ্গিত মিলছে।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের শরিক ছিল জামায়াতে ইসলামী। এছাড়া ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়েছিল দলটি। দীর্ঘদিনের এই রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি আওয়ামী লীগকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করায় দুই দলের মধ্যে পুনরায় ঘনিষ্ঠতা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। অতীতে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুললেও, বর্তমান পরিস্থিতিতে তারা অভিন্ন লক্ষ্য নিয়ে এগোতে চাইছে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার বিষয়ে আইনি নোটিস পাঠানোর পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। শেখ হাসিনা অনুমতি ছাড়াই দেশে ফিরে আসতে পারেন—এমন আশঙ্কায় সরকার ও বিরোধী দলগুলো সতর্ক অবস্থানে রয়েছে। এই সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *