শুটিং শেষ হতেই টিমের সদস্যদের দামি সুইস ঘড়ি উপহার দিলেন সলমন খান

শুটিং শেষ হতেই টিমের সদস্যদের দামি সুইস ঘড়ি উপহার দিলেন সলমন খান

নিজের নতুন ছবি ‘মাতৃভূমি’-র শুটিং শেষ হওয়ার পর টিমের সদস্যদের জন্য বিশেষ উপহারের আয়োজন করলেন সলমন খান। গত ১২ নভেম্বর পানভেলের ফার্মহাউসে ছবির কলাকুশলীদের নিয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করেছিলেন অভিনেতা। কাজের আলোচনার কথা বলে ডেকে নিয়ে সবাইকে চমকে দিয়ে তিনি উপহার হিসেবে তুলে দেন নামী ব্র্যান্ডের সুইস ঘড়ি।

এই উপহারের তালিকায় ছিল লংজিনস, ট্যাগ হিউয়ার এবং রাডোর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের ঘড়ি। পুরুষ সদস্যদের জন্য লংজিনস ও ট্যাগ হিউয়ার এবং মহিলা সদস্যদের জন্য রাডোর বিশেষ মডেল বেছে নেওয়া হয়েছিল। প্রতিটি ঘড়ির বাজারমূল্য ২ লক্ষ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে। প্রায় ২০ থেকে ২৫ জন অভিনেতা ও কলাকুশলীর হাতে সলমন নিজে এই উপহার তুলে দেন। কাপুর ওয়াচ কোম্পানি থেকে এই ঘড়িগুলি সংগ্রহ করা হয়েছিল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অপূর্ব লাখিয়া, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, বিপিন ভরদ্বাজ, তানিয়া দেশাই এবং সংলাপ লেখক চিন্তন শাহ। ছবির ট্রেলার মুক্তির দুদিন পরেই এই আয়োজন করা হয়। দীর্ঘ লড়াই ও নানা প্রতিকূলতা পেরিয়ে আগামী ৪ ডিসেম্বর, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই যুদ্ধভিত্তিক ছবিটি। শুটিংয়ের কঠিন পরিশ্রমের পর সলমনের এই উদ্যোগ টিমের সদস্যদের মধ্যে এক আবেগময় মুহূর্ত তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *