বাগদানের ছবি প্রকাশ্যে আনলেন মিমি চক্রবর্তী, সম্পন্ন হলো আইনি বিয়ে

অবশেষে নিজের বাগদানের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করেছেন তিনি। অনুষ্ঠানে মিমিকে সোনালি রঙের পোশাকে দেখা গেলেও, প্রকাশিত ছবিতে নবদম্পতির মুখ আড়ালেই রাখা হয়েছে। সিদ্ধার্থকে সাদা পাঞ্জাবি ও পাজামায় দেখা গিয়েছে।
আইনি বিয়ের অনুষ্ঠানে খাবারের মেনুতে ছিল এলাহি আয়োজন। অতিথিদের জন্য রাখা হয়েছিল ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ বল, ছানার কোফতা, রাধাবল্লভী, ছোলার ডাল, আলুর দম, ফ্রায়েড রাইস, মুরগি ও খাসির মাংস। মিষ্টির তালিকায় ছিল রসগোল্লা ও সন্দেশ, সঙ্গে ছিল আইসক্রিম ও পানের ব্যবস্থা।
মিমির স্বামী সিদ্ধার্থ দত্ত পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। অভিনেত্রীর জা ত্রমিলা ভট্টাচার্য জানিয়েছেন, তাঁদের পরিবারের সকলেই জাহাজের পেশার সঙ্গে যুক্ত। ত্রমিলা আরও জানান, মিমিকে তাঁরা খুব কাছ থেকে চেনেন এবং এই নতুন জুটিকে বেশ মানিয়েছে। আগামী ৫ ডিসেম্বর পাহাড়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মিমি ও সিদ্ধার্থের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হবে।