কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি সলমন খান

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি সলমন খান

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমন খান। আগামী ১৭ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তিলোত্তমায় আয়োজিত হতে চলেছে এই আন্তর্জাতিক সিনে-উৎসব। উৎসবের দিনক্ষণ আগেই নির্ধারিত হয়েছিল, এবার সেই তালিকায় যুক্ত হলো সলমন খানের নাম।

এর আগে উৎসব কমিটির বিশেষ বৈঠকে মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, এবারের আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত এবং অভিনেতা প্রভাস। এছাড়াও অতিথিদের তালিকায় অনুপম খের, পরেশ রাওয়াল এবং কঙ্গনা রানাওয়াতের মতো পরিচিত মুখদের নামও উঠে এসেছে। বিদেশ থেকেও খ্যাতিমান অতিথিদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, এবারের উৎসবে ফিল্ম বাজারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। উৎসবের জন্য কলকাতার ল্যান্ডমার্ক জায়গাগুলোকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ উৎসাহ ও আগ্রহের কথা মাথায় রেখেই এবারের উৎসবের প্রস্তুতি চলছে। দেশ-বিদেশের তারকাদের সমাগমে শহর কলকাতাকে নতুন পরিকল্পনায় সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে উৎসব কমিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *