নিজের সম্পত্তির পরিমাণ নিয়ে মুখ খুললেন অনুপম খের, জানালেন কেন থাকেন ভাড়া বাড়িতে

নিজের সম্পত্তির পরিমাণ নিয়ে মুখ খুললেন অনুপম খের, জানালেন কেন থাকেন ভাড়া বাড়িতে

ইন্টারনেটে অনুপম খেরের মোট সম্পত্তির পরিমাণ ৪০০ থেকে ৫০০ কোটি টাকা বলে যে দাবি করা হয়, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, এই তথ্যের ১০ শতাংশ সম্পত্তিও তাঁর নেই। ভুল তথ্যের কারণে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভেবেছেন তিনি। নিজের মুম্বইয়ের বাড়িটি আলিয়া ভাটের কাছে বিক্রি করে দেওয়ার পর বর্তমানে তিনি ভাড়া বাড়িতেই বসবাস করছেন।

প্রায় ১০ বছর আগে নিজের বাড়ি না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন অনুপম। তাঁর মতে, ভাড়া বাড়িতে থাকার ফলে তিনি মানসিক শান্তি পেয়েছেন এবং সম্পত্তি নিয়ে অহেতুক দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছেন। অভিনেতা জানিয়েছেন, তিনি আরামদায়ক জীবনযাপন ও ভ্রমণ পছন্দ করেন, কিন্তু সম্পদের পেছনে ছোটার কোনো শেষ নেই। তাই নিজের জন্য বাড়ি না কেনার সিদ্ধান্তই তিনি বহাল রেখেছেন।

নিজের জন্য বাড়ি না কিনলেও মায়ের স্বপ্ন পূরণে কোনো কার্পণ্য করেননি অভিনেতা। শিমলায় মায়ের জন্য একটি বড় বাড়ি কিনেছিলেন তিনি। তাঁর মা প্রায় ৬০ বছর ভাড়া বাড়িতে কাটানোর পর নিজের একটি বাড়ির ইচ্ছা প্রকাশ করেছিলেন। মায়ের সেই ইচ্ছা পূরণ করতে গিয়ে আটটি শোওয়ার ঘর ও একটি বড় হলঘর-সহ বাড়ি উপহার দিয়েছেন অনুপম খের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *