বলিউড অভিনেতা সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি, তদন্তে মুম্বই পুলিশ

বলিউড অভিনেতা সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি, তদন্তে মুম্বই পুলিশ

বলিউডের একের পর এক তারকাকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা অব্যাহত। এবার এই তালিকায় যুক্ত হলেন অভিনেতা সইফ আলি খান। সূত্রের খবর, সইফ আলি খানের কাছে একটি হুমকি ফোন এসেছে। অভিযোগ, বাবা সিদ্দিকী হত্যা মামলার পলাতক অভিযুক্ত জ়িশান আখতারের নাম করে এই হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন জগতে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। পুলিশ খতিয়ে দেখছে, ফোনটি সত্যিই জ়িশান আখতার করেছে, নাকি অন্য কেউ তার নাম ব্যবহার করে এই ধরনের কাজ করছে। বিষয়টি নিয়ে সব দিক থেকেই তদন্ত চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

চলতি মাসের শুরুতেই অভিনেতা তুষার কাপুর ও আয়ুষ্মান খুরানাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় বেঙ্গালুরুর ৩০ বছর বয়সী এক আইআইটি স্নাতক বৈভব মিশ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তির সঙ্গে কোনো অপরাধী চক্রের সরাসরি যোগসূত্র নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *