মহিলা সংরক্ষণ বিল নিয়ে বড় বদল, ২০২৯-এর আগেই বাস্তবায়নের পথে মোদী সরকার

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বড় বদল, ২০২৯-এর আগেই বাস্তবায়নের পথে মোদী সরকার

কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদের বিশেষ অধিবেশনে নতুন তিনটি বিল পেশের প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার। এর মধ্যে দুটি সংবিধান সংশোধনী বিল এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত বিল রয়েছে। নতুন খসড়া অনুযায়ী, লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব রাখা হয়েছে। তবে লাক্ষাদ্বীপ বা আন্দামান ও নিকোবরের মতো ছোট কেন্দ্রশাসিত অঞ্চলগুলো এই নিয়মের আওতার বাইরে থাকবে। এছাড়া নাগাল্যান্ড ও মিজোরামের মতো রাজ্যে আসন সংখ্যা ১ থেকে বাড়িয়ে ২ করার পরিকল্পনা রয়েছে।

দক্ষিণের রাজ্যগুলোর আপত্তি মাথায় রেখে বিলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ডিএমকে-সহ বিভিন্ন দলের দাবি মেনে ঠিক হয়েছে, ভৌগোলিক সীমানা ২০১১ সালের জনগণনার ভিত্তিতে নির্ধারিত হলেও, রাজ্যওয়াড়ি আসনের আনুপাতিক হার ১৯৭১ সালের জনগণনা মেনেই স্থির করা হবে। এর ফলে দক্ষিণের রাজ্যগুলোর প্রতিনিধিত্ব কমবে না। পাশাপাশি, ২০৫১ সাল পর্যন্ত এই আসন সংখ্যা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহিলা সংরক্ষণের ক্ষেত্রে ১৫ বছরের মেয়াদের প্রস্তাব রাখা হয়েছে, যা রোটেশন পদ্ধতিতে কার্যকর হবে। তফসিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের আদলেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। বিল পাশের পর দ্রুত সীমানা পুনর্বিন্যাস কমিশন গঠন করা হবে। সংসদীয় প্রথা মেনে বিলগুলো রাজ্য বিধানসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। সংসদে এই বিলগুলো নিয়ে দীর্ঘ বিতর্কের পর ভোটাভুটির পরিকল্পনা রয়েছে সরকারের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *