আগামী ১০ বছরেই বড় সংকটের মুখে চাকরির বাজার, সতর্কবার্তা এআই গবেষকের

আগামী ১০ বছরেই বড় সংকটের মুখে চাকরির বাজার, সতর্কবার্তা এআই গবেষকের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এমইটিআর (METR) সংস্থার গবেষক নিকোলা জুরকোভিচ। তাঁর মতে, এআই-এর ওপর মানুষের নিয়ন্ত্রণ ক্রমশ হ্রাস পাচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে। চলতি বছরেই এআই ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম হ্যাক করার ঘটনা সামনে এসেছে। গবেষকের আশঙ্কা, ২০২৭ সালের মধ্যেই এআই মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে এবং ২০৩০ সালের আগেই মানবসভ্যতা বড় সংকটের মুখে পড়তে পারে।

চাকরির বাজারের ভবিষ্যৎ নিয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নিকোলার দাবি, আগামী ১০ বছরের মধ্যে বর্তমানের বহু পেশা বিলুপ্ত হয়ে যেতে পারে। কম্পিউটারের মাধ্যমে করা অধিকাংশ কাজ এআই-এর সাহায্যে স্বয়ংক্রিয় হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে ব্যাপক কর্মসংস্থান হারানোর আশঙ্কা রয়েছে। এআই নিজের সক্ষমতা নিজে থেকে বৃদ্ধি করতে সক্ষম হওয়ায় যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে তা মানবজাতির জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

সম্ভাব্য এই বিপর্যয় মোকাবিলায় তিনি সাধারণ মানুষকে আগাম প্রস্তুতির পরামর্শ দিয়েছেন। বড় কোনো সংকটের সময় ডিজিটাল লেনদেন বা অনলাইন ব্যাঙ্কিং ব্যবস্থা অচল হয়ে যেতে পারে, তাই বাড়িতে অন্তত দুই সপ্তাহের খাবার, পানীয় জল এবং নগদ অর্থ মজুত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক নেতাদের দ্রুত কার্যকর নীতিমালা তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এই গবেষক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *