২৬/১১ মুম্বই জঙ্গি হামলার ১৮তম বর্ষপূর্তিতে শহিদদের স্মরণ করলেন প্রিয়াঙ্কা চোপড়া

২৬/১১ মুম্বই জঙ্গি হামলার ১৮তম বর্ষপূর্তিতে শহিদদের স্মরণ করলেন প্রিয়াঙ্কা চোপড়া

মুম্বই জঙ্গি হামলার ১৮ বছর পূর্ণ হলো ২৬ নভেম্বর। ২০০৮ সালের সেই ভয়াবহ রাতের স্মৃতি আজও দেশবাসীর মনে দগদগে। বাণিজ্যনগরীর তাজ হোটেল থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত লস্কর-ই-তৈবার জঙ্গিদের চালানো সেই হামলায় ১৬৬ জন প্রাণ হারিয়েছিলেন, যার মধ্যে ১৮ জন ছিলেন নিরাপত্তারক্ষী। প্রায় ৬০ ঘণ্টা ধরে চলা সেই মৃত্যুমিছিলের স্মৃতি আজও দেশবাসীকে আতঙ্কিত করে তোলে।

এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ২৬/১১-র হামলায় প্রাণ হারানো সাধারণ মানুষ এবং দেশের জন্য আত্মত্যাগ করা বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁর এই বার্তা মুহূর্তেই অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে।

শহিদদের স্মরণে এদিন মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছিল। মহারাষ্ট্র পুলিশ বয়েজ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ভূমি পেডনেকর এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। সেখানে মুম্বই পুলিশ ও নিরাপত্তারক্ষীদের আত্মত্যাগকে কুর্নিশ জানানোর পাশাপাশি পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদেরও স্মরণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *