যশরাজ ফিল্মসের নতুন মিউজিক্যাল লাভ স্টোরিতে সারা অর্জুন, বিপরীতে কে?

যশরাজ ফিল্মসের নতুন মিউজিক্যাল লাভ স্টোরিতে সারা অর্জুন, বিপরীতে কে?

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির অভাবনীয় সাফল্যের পর নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন অভিনেত্রী সারা অর্জুন। যশরাজ ফিল্মসের প্রযোজনায় একটি মিউজিক্যাল লাভ স্টোরিতে দেখা যাবে তাঁকে। এই ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন মণীশ শর্মা। অ্যাকশন ঘরানার ছবি থেকে বিরতি নিয়ে পরিচালক আবারও রোমান্টিক ঘরানায় ফিরছেন বলে খবর।

সূত্রের খবর, এই মিউজিক্যাল রোমান্টিক ড্রামায় সারা অর্জুনের বিপরীতে দেখা যেতে পারে অম্বরীশ ভার্মাকে। এর আগে ‘স্বপ্নে ভার্সেস এভরিওয়ান’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন অম্বরীশ। জানা গিয়েছে, এই ছবির গল্পে গানের বিশেষ ভূমিকা রয়েছে এবং এতে মোট আটটি গান থাকবে। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে।

আগামী ২০২৭ সাল থেকে পাঞ্জাবে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, সারা অর্জুন অভিনীত ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি বক্স অফিসে ৩০০০ কোটি টাকার ব্যবসা করেছে, যা অভিনেত্রীর ক্যারিয়ারে বড় মাইলফলক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *