ভ্রমণ ট্রেন্ডে বড় বদল: ওয়েলনেস ট্রাভেল ও সোলো ট্রিপে ঝুঁকছেন ভারতীয়রা

ভ্রমণ ট্রেন্ডে বড় বদল: ওয়েলনেস ট্রাভেল ও সোলো ট্রিপে ঝুঁকছেন ভারতীয়রা

ভারতীয় পর্যটকদের ভ্রমণের ধরনে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রচলিত দর্শনীয় স্থান বা ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রের চেয়ে এখন মানুষ মানসিক প্রশান্তি ও অচেনা গন্তব্য খুঁজে বের করার দিকে বেশি আগ্রহী। গুগলের তথ্য অনুযায়ী, ‘হিডেন জেমস ইন্ডিয়া’ লিখে সার্চ করার হার ৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন ভিড় এড়িয়ে ধীরস্থিরভাবে কোনো অঞ্চল ঘুরে দেখতে বা ‘স্লো ট্র্যাভেল’-এ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

স্বাস্থ্য ও সুস্থতাকে গুরুত্ব দিয়ে ভ্রমণের প্রবণতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিসংখ্যান বলছে, ‘ওয়েলনেস ট্রাভেল’ সংক্রান্ত সার্চ ১,৬০০ শতাংশ এবং ‘ফিটনেস ট্রিপ’-এর খোঁজ ৯৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া দূষণমুক্ত পরিবেশ ও মনোরম আবহাওয়ার খোঁজে কমদিনের ছুটির চাহিদাও বাড়ছে। গত এক বছরে ‘ওয়ান ডে ট্রিপ নিয়ার মি’ লিখে সার্চ করার হার ১৩০ শতাংশ বেড়েছে, যার মধ্যে মহারাষ্ট্র শীর্ষে রয়েছে।

ভ্রমণের ক্ষেত্রে থাকার জায়গা নির্বাচনের ক্ষেত্রেও পর্যটকরা এখন ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দিচ্ছেন। এর ফলে ‘পেট ফ্রেন্ডলি হোটেল’ ও সাশ্রয়ী হোমস্টের চাহিদা বাড়ছে। পাশাপাশি ‘সোলো ট্র্যাভেল’ বা একা ভ্রমণের প্রবণতা এখন মূলধারার ট্রেন্ডে পরিণত হয়েছে। সমমনা ভ্রমণসঙ্গী খোঁজার আগ্রহ বাড়ায় ‘ট্রাভেল কমিউনিটি’ লিখে সার্চ করার হারও ৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *