নবদ্বীপ সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা শুভেন্দু অধিকারীর

নবদ্বীপ সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা শুভেন্দু অধিকারীর

নবদ্বীপ সফরে গিয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহাপ্রভুকে কেন্দ্র করে নির্মীয়মাণ একটি রিসার্চ সেন্টারের কাজ অর্থের অভাবে থমকে ছিল। সেই কাজ সম্পন্ন করার জন্য তিনি ২ কোটি টাকা অর্থ বরাদ্দের ঘোষণা করেছেন। মন্দির কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

নবদ্বীপের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী জানান, ক্ষতিগ্রস্ত একটি নদীর ঘাট সংস্কারের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করা হবে। এছাড়া দীর্ঘদিনের দাবি মেনে একটি স্থায়ী ব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে ব্রিজ নির্মাণে সময়সাপেক্ষ হওয়ায়, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুসজ্জিত লঞ্চ পরিষেবা চালু করা হবে।

শচীমাতা গোশালা পরিদর্শন করে তিনি এলাকা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি মন্দির কর্তৃপক্ষের অনুরোধে এলাকায় একটি সংস্কৃত টোল ও গুরুকুল চালুর বিষয়টিও তাঁর সক্রিয় বিবেচনায় রয়েছে। উন্নয়নমূলক এই কাজগুলিতে অর্থের কোনো অভাব হবে না বলে তিনি আশ্বস্ত করেছেন। নবদ্বীপের বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ভারতমাতার মন্দিরেও তাঁর কর্মসূচি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *