আগামী ১৫ বছরে ৮০ কোটির কর্মসংস্থান ঘাটতির আশঙ্কা, সতর্কবার্তা বিশ্বব্যাঙ্কের

আগামী ১৫ বছরে ৮০ কোটির কর্মসংস্থান ঘাটতির আশঙ্কা, সতর্কবার্তা বিশ্বব্যাঙ্কের

আগামী ১৫ বছরের মধ্যে বিশ্বজুড়ে কর্মসংস্থানের বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাঙ্ক। তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জলবায়ু অর্থায়ন সংক্রান্ত এক শীর্ষ সম্মেলনে বিশ্বব্যাঙ্ক গোষ্ঠীর প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি জানান, আগামী দেড় দশকে বিশ্বের প্রায় ১২০ কোটি তরুণ কর্মক্ষম বয়সে পৌঁছাবেন। অথচ উন্নয়নশীল দেশগুলো এই বিপুল সংখ্যক মানুষের জন্য মাত্র ৪০ কোটি কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হবে। ফলে প্রায় ৮০ কোটির কর্মসংস্থান ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

অজয় বাঙ্গার মতে, কর্মসংস্থানের এই বিশাল ব্যবধান দারিদ্র্য ও সমৃদ্ধির বৈষম্যকে আরও বাড়িয়ে তুলবে। এর পাশাপাশি অভিবাসন সমস্যা এবং বিশ্বজুড়ে স্থিতিশীলতার ওপরও এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। উন্নয়নশীল দেশগুলোর সামনে বর্তমানে ক্রমবর্ধমান ঋণ, সংঘাত, পরিকাঠামোগত সমস্যা এবং প্রাকৃতিক দুর্যোগের মতো একাধিক চ্যালেঞ্জ রয়েছে, যা তাদের অর্থনৈতিক উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত উন্নয়নশীল দেশগুলো থেকে ২৩ হাজার কোটি মার্কিন ডলার সংগ্রহ করা সম্ভব হয়েছে, যার মধ্যে ১১ হাজার ২০০ কোটি ডলার বেসরকারি মূলধন। তবে উচ্চ ও মধ্যম আয়ের দেশগুলোর তুলনায় নিম্ন আয়ের দেশগুলো পুঁজি সংগ্রহের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উদীয়মান দেশগুলোকে আরও উন্নত মডেল অনুসরণ করার পরামর্শ দিয়েছেন বিশ্বব্যাঙ্ক প্রেসিডেন্ট। বিশেষ করে উপকূলরেখা রক্ষা এবং ফসলের সুরক্ষায় বাড়তি নজর দেওয়ার ওপর তিনি গুরুত্ব আরোপ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *