আকে লোবার গোলে মান বাঁচল ইস্টবেঙ্গলের, দিল্লি এফসির সঙ্গে ড্র

আকে লোবার গোলে মান বাঁচল ইস্টবেঙ্গলের, দিল্লি এফসির সঙ্গে ড্র

ঘরের মাঠে আইএসএলের প্রথম ম্যাচে দিল্লি এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল। বৃষ্টিভেজা যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের ৮৩ মিনিটে আকে লোবার গোলে হার বাঁচায় লাল-হলুদ ব্রিগেড। দলের হয়ে অপর গোলটি করেন এডমুন্ড লালরিনডিকা। প্রথমার্ধে পেনাল্টি থেকে কার্লোস ফোর্ট্রেস দিল্লিকে এগিয়ে দিলেও, ৪০ মিনিটে এডমুন্ডের দুর্দান্ত শটে সমতা ফেরায় ইস্টবেঙ্গল।

ম্যাচের ৬৭ মিনিটে হার্দিকের ভুলে আশুতোষ মেহতার গোলে ফের পিছিয়ে পড়ে হাবাসের দল। তবে ম্যাচের শেষ দিকে তিন বদলি খেলোয়াড় নামিয়ে আক্রমণের ধার বাড়ান কোচ। ৭৬ মিনিটে মাঠে নামার সাত মিনিটের মধ্যেই ডেভিডের পাস থেকে গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন আকে লোবা। এর আগে প্রথমার্ধে ইস্টবেঙ্গলের দুটি শট পোস্টে লেগে প্রতিহত হয়, যা দলের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়।

আইএসএলের শুরুটা ভালো করলেও চেন্নাইনের কাছে হারের পর এই ম্যাচে জয়ের লক্ষ্য ছিল ইস্টবেঙ্গলের। এদিন ৪-৪-১-১ ফরমেশনে দল সাজিয়েছিলেন হাবাস। প্রথম একাদশে চার বিদেশিকে রাখা হলেও প্রথমার্ধে গোল পেতে বেগ পেতে হয় দলকে। শেষ পর্যন্ত সুপারসাবদের যুগলবন্দিতে ঘরের মাঠে হার এড়াতে সক্ষম হয় ইস্টবেঙ্গল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *