ভারত-পাকিস্তান ম্যাচে টস নিয়ে বিতর্ক, ম্যাচ রেফারির সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন

দোহায় আয়োজিত উঠতি তারকাদের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান ম্যাচে টস ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। টসের সময় কয়েন পড়ার পর ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ প্রথমে ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন বলে অভিযোগ। কয়েনটি মাটিতে পড়ার পর রেফারি সেটিকে ‘টেল’ বলে ঘোষণা করেন। তবে পাকিস্তানের অধিনায়ক আব্দুল সামাদ সেই সিদ্ধান্তে আপত্তি জানান এবং নিজে এগিয়ে গিয়ে কয়েনটি পরীক্ষা করেন।
সামাদ দাবি করেন যে কয়েনটি ‘হেড’ পড়েছে। এরপর রেফারি পুনরায় কয়েনটি পর্যবেক্ষণ করে নিজের ভুল স্বীকার করেন এবং সামাদকে বিজয়ী ঘোষণা করেন। এই ঘটনায় ম্যাচ রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে যাওয়ায় ভারত কিছুটা চাপে পড়ে যায়। যদিও ভারতীয় দলের অধিনায়ক তিলক বর্মা এই সিদ্ধান্তকে সহজভাবেই মেনে নিয়েছেন।
টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সামাদ জানান, পিচের শুষ্ক অবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিলক বর্মা জানান, টস জিতলে তিনিও ব্যাটিং করারই পরিকল্পনা করেছিলেন। এই ম্যাচ নিয়ে বাড়তি কোনো উত্তেজনা নেই বলেও তিনি মন্তব্য করেন। তবে টসের সময় রেফারির এমন ভুল সিদ্ধান্ত এবং পরবর্তীতে তা পরিবর্তনের ঘটনাটি নিয়ে ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে।