দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হলেন মাহেলা জয়বর্ধনে

দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হলেন মাহেলা জয়বর্ধনে

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে নিয়োগ করল দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি ইংল্যান্ডের জাতীয় দলের ব্যাটিং কোচ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। নতুন দায়িত্ব পেয়ে জয়বর্ধনে খুশি বলে জানিয়েছেন জিএমআর স্পোর্টসের চেয়ারম্যান কিরণ কুমার গাঁধী।

দিল্লি ক্যাপিটালসের মালিকানা জিএমআর এবং জেএসডব্লিউ—এই দুই শিল্পগোষ্ঠীর হাতে রয়েছে। তাদের মধ্যে সমঝোতা অনুযায়ী, প্রতি দু’বছর অন্তর দায়িত্ব হস্তান্তর হয়। বর্তমানে আইপিএলে ছেলেদের দলের দায়িত্বে রয়েছে জেএসডব্লিউ গোষ্ঠী, যারা সৌরভ গঙ্গোপাধ্যায়কে ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে নিয়োগ করেছিল। অন্যদিকে, ডব্লিউপিএল-সহ অন্যান্য দলের দায়িত্বে রয়েছে জিএমআর গোষ্ঠী। তারাই জয়বর্ধনেকে নতুন দায়িত্ব দিয়েছে।

জয়বর্ধনের নতুন দায়িত্বের মধ্যে রয়েছে মেয়েদের প্রিমিয়ার লিগের দিল্লি ক্যাপিটালস দল, দুবাই ক্যাপিটালস, প্রিটোরিয়া ক্যাপিটালস এবং সাদার্ন ব্রেভের মতো দলগুলি। ক্রিকেট মহলের ধারণা, যখন জিএমআর গোষ্ঠী পুনরায় আইপিএলে ছেলেদের দলের দায়িত্ব নেবে, তখন জয়বর্ধনেকে কোচ হিসেবে দেখা যেতে পারে। অর্থাৎ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে জয়বর্ধনেকে এখনই প্রস্তুত করে রাখছে দিল্লি কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *