আর্জেন্টিনার কোচদের কাছ থেকে ফুটবল প্রশিক্ষণ পেল শিলিগুড়ির পড়ুয়ারা

আর্জেন্টিনার কোচদের কাছ থেকে ফুটবল প্রশিক্ষণ পেল শিলিগুড়ির পড়ুয়ারা

শিলিগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পড়ুয়ারা আর্জেন্টিনার ফুটবল কোচদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করল। বৃহস্পতিবার স্কুলের মাঠে আয়োজিত এই ফুটবল ক্লিনিকে প্রায় ৪৫ মিনিট ধরে শিক্ষার্থীদের আধুনিক ফুটবলের বিভিন্ন কৌশল হাতেকলমে শেখানো হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে স্কুলের ফুটবলাররা যেমন উপকৃত হয়েছে, তেমনই স্কুলের কোচদেরও আধুনিক ফুটবল নিয়ে মূল্যবান পরামর্শ দেওয়া হয়েছে।

স্কুলের প্রিন্সিপাল সবিতা চক্রবর্তী জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রসারে বরাবরই গুরুত্ব দেয় তাদের প্রতিষ্ঠান। আর্জেন্টিনার মতো ফুটবলসমৃদ্ধ দেশের কোচদের কাছ থেকে প্রশিক্ষণ পাওয়া পড়ুয়াদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অত্যন্ত সহায়ক হবে। আগামী দিনেও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের ফুটবল ক্লিনিকের আয়োজন করা হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এএফআই বিশ্বজুড়ে ফুটবল অ্যাকাডেমি পরিচালনার পাশাপাশি এবার ভারতের পশ্চিমবঙ্গেও তাদের কার্যক্রম শুরু করতে আগ্রহী। শিলিগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের ফুটবল মাঠ ও পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচরা। বিশ্বমানের ফুটবলার তৈরির লক্ষ্যে ভবিষ্যতে এই স্কুলে বড় কোনো উদ্যোগ নেওয়া যায় কি না, তা নিয়ে এএফআই কর্তৃপক্ষ চিন্তাভাবনা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *