বড়দিনে ক্রিসমাস ক্যাকটাসে ফুল পেতে মেনে চলুন বিশেষ কিছু পরিচর্যা

বড়দিনে ক্রিসমাস ক্যাকটাসে ফুল পেতে মেনে চলুন বিশেষ কিছু পরিচর্যা

ডিসেম্বর মাসে ক্রিসমাস ক্যাকটাস গৃহসজ্জার অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। এই সময়ে গাছ গোলাপি ফুলে ভরে ওঠার কথা থাকলেও, সঠিক পরিচর্যার অভাবে অনেক সময় কুঁড়ি আসে না বা কুঁড়ি ঝরে পড়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণ গাছের মতো পরিচর্যা করলে এই ক্যাকটাস ভালো থাকে না। তাই ফুল পেতে হলে এর বিশেষ চাহিদাগুলো বোঝা জরুরি।

গাছে জল দেওয়ার ক্ষেত্রে মাটি পরীক্ষা করা সবচেয়ে ভালো উপায়। টবের উপরের প্রায় এক ইঞ্চি মাটি শুকিয়ে গেলে তবেই জল দেওয়া উচিত। তবে মনে রাখতে হবে, ক্রিসমাস ক্যাকটাস ট্রপিক্যাল রেইনফরেস্ট অঞ্চলের গাছ, তাই মরুভূমির ক্যাকটাসের মতো একে খুব কম জল দিলে চলবে না। আবার অতিরিক্ত জল দিয়ে মাটি কাদা করে ফেলাও ক্ষতিকর। মাটি একেবারে শুকিয়ে গেলে বা অতিরিক্ত জল জমলে গাছ স্ট্রেসে পড়ে কুঁড়ি ঝরিয়ে দিতে পারে। তাই টবের জল নিকাশি ব্যবস্থা উন্নত হওয়া প্রয়োজন।

গাছে ফুল পাওয়ার জন্য সার প্রয়োগের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা জরুরি। সরাসরি গোড়ায় সার না দিয়ে জলে মিশিয়ে দেওয়া বেশি কার্যকর। প্রতি মাসে সার দেওয়ার ঝামেলা এড়াতে টবের মাটিতে স্লো-রিলিজ় সারের দানা মিশিয়ে দেওয়া যেতে পারে। এছাড়া কলের জল এই গাছের জন্য উপযুক্ত, তবে জলের মান খারাপ হলে ফিল্টারের জল ব্যবহার করা যেতে পারে। সঠিক নিয়ম মেনে চললে বড়দিনে আপনার ক্রিসমাস ক্যাকটাস ফুলে ফুলে ভরে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *