শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়লে কী কী লক্ষণ দেখা দেয়?

শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়লে কী কী লক্ষণ দেখা দেয়?

দীর্ঘদিন ধরে মানসিক চাপের কারণে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যেতে পারে। এই হরমোনের ভারসাম্য নষ্ট হলে শরীরে নানা শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হয়। কর্টিসলের মাত্রা বাড়লে ওজন বৃদ্ধি, বিশেষ করে পেট ও কোমরের আশেপাশে চর্বি জমার প্রবণতা দেখা দেয়। অনেক ক্ষেত্রে ডায়েট মেনে চললেও ওজন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে।

কর্টিসল বৃদ্ধির ফলে ঘুমের সমস্যা একটি সাধারণ লক্ষণ। রাতে সহজে ঘুম না আসা বা মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। পর্যাপ্ত ঘুমের পরেও সকালে ক্লান্তি অনুভব হতে পারে। এছাড়া মেজাজের পরিবর্তন, খিটখিটে ভাব, উদ্বেগ, মনোযোগের অভাব এবং সারাদিন শরীরে অবসাদ ও শক্তিহীনতা অনুভূত হওয়া কর্টিসল বৃদ্ধির ইঙ্গিত হতে পারে। পাশাপাশি হজমের সমস্যা, গ্যাস, অম্বল এবং ত্বকে ব্রণ বা রুক্ষতার মতো উপসর্গও দেখা দিতে পারে।

এই হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো, ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিন থেকে দূরে থাকা এবং নিয়মিত যোগব্যায়াম বা ধ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করে। এছাড়া অতিরিক্ত ক্যাফেইন ও চিনিযুক্ত খাবার এড়িয়ে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। তবে লক্ষণগুলো তীব্র আকার ধারণ করলে বা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *