১১ ডিসেম্বর শনির মার্গী দশা: কোন কোন রাশির ভাগ্যে উন্নতির যোগ?

১১ ডিসেম্বর শনির মার্গী দশা: কোন কোন রাশির ভাগ্যে উন্নতির যোগ?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেবকে কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা হিসেবে গণ্য করা হয়। আগামী ১১ ডিসেম্বর শনি মার্গী হতে চলেছে। শনির এই গতি পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশেষ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মেষ, মিথুন, কর্কট এবং সিংহ রাশির ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

মেষ রাশির দ্বাদশ ঘরে শনি মার্গী হওয়ায় বিদেশে চাকরি বা ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। মিথুন রাশির জাতকদের জন্য দশম ঘরে শনির এই অবস্থান কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশির নবম ঘরে শনির মার্গী দশা ভাগ্য ও উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল বয়ে আনতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময়ে গতি পাবে। অন্যদিকে, সিংহ রাশির জাতকদের জন্য সময়টি বেশ গুরুত্বপূর্ণ। পুরনো বিবাদ মিটে যাওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি এবং ব্যবসায় নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কাউকে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ারও যোগ রয়েছে এই রাশির ক্ষেত্রে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *