দুবাইয়ের রেস্তোরাঁয় সোনার পাত মোড়ানো ডাল তড়কা, দাম কত?

দুবাইয়ের রেস্তোরাঁয় সোনার পাত মোড়ানো ডাল তড়কা, দাম কত?

সাধারণ ঘরোয়া ডাল তড়কাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন শেফ রণবীর ব্রার। দুবাইয়ের ‘কাশকান’ রেস্তোরাঁয় পরিবেশন করা হচ্ছে ২৪ ক্যারাট ভোজ্য সোনার পাত মোড়ানো বিশেষ ডাল তড়কা। রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, এই সোনা খাওয়ার উপযোগী এবং শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ। বিলাসবহুল এই পদের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা, যা দুবাইয়ের মুদ্রায় ১৫০ থেকে ১৮০ দিরহামের সমান।

এই পদের স্বাদ ও উপস্থাপনা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। ভোজনরসিকদের মতে, সোনার নিজস্ব কোনো স্বাদ না থাকলেও এটি খাবারের সৌন্দর্য ও বিলাসিতা বহুগুণ বাড়িয়ে দেয়। দেশি ঘি, কাসুরি মেথি ও বিশেষ মশলার মিশ্রণে তৈরি এই ডাল অত্যন্ত সুস্বাদু। সোনার প্রলেপ থাকায় পদটির পরিবেশনও বেশ নজরকাড়া।

সাধারণ বাটির পরিবর্তে এই ডাল পরিবেশন করা হয় একটি কাঠের সিন্দুকে। ভারতীয় ঐতিহ্যে মূল্যবান সামগ্রী সিন্দুকে রাখার রীতি থেকেই অনুপ্রাণিত হয়ে এর নাম দেওয়া হয়েছে ‘দ্য ট্রেজার বক্স অফ ডাল কাশকান’। সোশ্যাল মিডিয়ায় এই পদের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই ফুড ব্লগারদের কাছে এটি বিলাসবহুল ভারতীয় খাবারের নতুন সংজ্ঞা হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *